২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জে অবৈধভাবে বালি তোলায় ব্যবসায়ীকে জরিমানা

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় যমুনা নদীর পাড় থেকে অবৈধভাবে বালি উত্তোলনের অভিযোগে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2015, 09:56 PM

Updated : 22 Aug 2022, 12:33 PM

বৃহস্পতিবার বিকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিভ খান বালি ব্যবসায়ী আশরাফুল ইসলামকে (৩০)এ দণ্ড দেন।

ইউএনও গালিভ খান জানান, দীর্ঘদিন ধরে আশরাফুল উপজেলার কাতরাসিন এলাকায় যমুনা নদীর পাড় থেকে ভেকু দিয়ে বালি উত্তোলন করে বিক্রি করছে।এমন খবর পেয়ে বৃহস্পতিবার বিকালে ওই এলাকায় অভিযান চালিয়ে বালি উত্তোলনে ব্যবহৃত ভেকু জব্দ এবং তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।  

পরে বালি না তোলার মুচলেকা দেয়ায় ভেকুটি ফেরত দেওয়া হয়েছে বলে জানান তিনি।