২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাজ্য যাচ্ছেন প্রধানমন্ত্রী

ছয় দিনের সফরে যুক্তরাজ্য যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2015, 05:53 PM

Updated : 22 Aug 2022, 12:34 PM

প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরী জানিয়েছেন, শুক্রবার সকালের লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়বেন শেখ হাসিনা।

ভারতের সঙ্গে স্থলসীমা চুক্তির বাস্তবায়নসহ বিভিন্ন অর্জনের জন্য আগামী ১৪ জুন লন্ডনে যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশীরা প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দেবেন বলে জানিয়েছেন শামীম চৌধুরী।

শুক্রবার সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী।

আগামী বুধবার লন্ডন থেকে দেশের উদ্দেশে প্রধানমন্ত্রী রওনা হবেন। বৃহস্পতিবার দেশে পৌঁছাবেন তিনি।

বঙ্গবন্ধুর দৌহিত্রী ও প্রধানমন্ত্রীর ভাগনি টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের পার্লামেন্ট সদস্য নির্বাচিত হওয়ার পর এটাই শেখ হাসিনার প্রথম লন্ডন সফর।

ওই নির্বাচনে টিউলিপ ছাড়াও বাংলাদেশি বংশোদ্ভূত রুশনারা আলী এবং রূপা হকও ব্রিটিশ পার্লামেন্টের সদস্য নির্বাচিত হয়েছেন।   

এবার মোট ১১ জন বাংলাদেশি বংশোদ্ভূত রাজনীতিবিদ যুক্তরাজ্যের নির্বাচনে প্রার্থী হলেও বাঙালির এই ‘তিন কন্যার’ কাছেই বাংলাভাষী ভোটারদের প্রত্যাশা ছিল সবচেয়ে বেশি।

রুশনারা আলী লন্ডনের বেথনাল গ্রিন অ্যান্ড বো আসন থেকে দ্বিতীয়বার, টিউলিপ হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন এবং রূপা হক ইলিং সেন্ট্রাল থেকে প্রথমবার এমপি নির্বাচিত হয়েছেন।