২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেকনাফে বাসের ধাক্কায় শিশু নিহত

কক্সবাজারের টেকনাফে কক্সবাজার-টেকনাফ সড়কে বাসের ধাক্কায় এক শিশু নিহত হয়েছে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2015, 04:56 PM

Updated : 22 Aug 2022, 12:34 PM

নিহত নূরী জান্নাত (৭) হ্নীলা ইউনিয়নের আলী আকবর পাড়ার আব্দু সাত্তারের মেয়ে।স্থানীয় মৌলভীবাজার গাউছিয়া তাহেরিয়া সুন্নিয়া ক্যাডেট মাদ্রাসায় প্রথম শ্রেণিতে পড়তো সে।

হোয়াইক্যং মহাসড়ক পুলিশ ফাঁড়ির এসআই গোলাম মোস্তফা জানান, বৃহস্পতিবার বেলা ১টার দিকে উপজেলার মৌলভীবাজার স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ দুর্ঘটনার পর বাস চালককে আটক করেছে ‍পুলিশে দিয়েছে স্থানীয়রা। তাৎক্ষণিকভাবে আটক চালকের নাম পরিচয় জানাতে পারেনি তিনি।

এসআই মোস্তফা বলেন, মাদ্রাসা ছুটির পর বাড়িতে যাওয়ার পথে মৌলভীবাজার স্টেশন এলাকায় একটি মিনিবাস ধাক্কা দিলে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়।