২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে বাস দুর্ঘটনায় চালকসহ নিহত ৩

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় দূরপাল্লার একটি নৈশকোচ রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে চালকসহ তিনজন নিহত হয়েছেন।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2015, 10:10 AM

Updated : 22 Aug 2022, 12:34 PM

বৃহস্পতিবার ভোর ৪টার দিকে রাণীগঞ্জ বাজারের পল্লীবিদ্যুৎ এলাকার ওই দুর্ঘটনায় আরও অন্তত ২০ জন আহত হয়েছেন।

ঘোড়াঘাট থানার ওসি নুরুজ্জামান জানান, ইনসাফ স্পেশাল পরিবহনের বাসটি ঢাকা থেকে দিনাজপুর যাচ্ছিল।

নিহতরা হলেন- বাস চালক মো. সুলতান (৪৫) এবং যাত্রী আবদুস সালাম (২২) ও রায়হান (২৭)। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ওসি নুরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পাশে একটি বটগাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।