২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে ট্রাকচাপায় শিশুর মৃত্যু

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ট্রাক চাপায় এক শিশু নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2015, 06:21 PM

Updated : 22 Aug 2022, 12:33 PM

বুধবার সকাল ১০টার দিকে উপজেলার গোপালদী-আড়াইহাজার সড়কের সাদারদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রোমান (০২) উপজেলার সাদারদিয়া এলাকার জহির মিয়ার ছেলে।

এ দুর্ঘটনার পর এলাকাবাসী ট্রাক চালককে আটক করে পিটুনি দিয়ে পুলিশে হস্তান্তর করে এবং সড়ক অবরোধ করে কয়েকটি যান ভাংচুর চালায়।

আড়াইহাজার থানার ওসি মো. আলমগীর জানান, রাস্তার পাশে খেলার সময় সড়কে উঠে গেলে বালুবাহী ট্রাক শিশুটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর ট্রাক নিয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা চালক মাহাবুবকে আটক করে পিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ আহত অবস্থায় তাকে উদ্ধার করে।

এছাড়া দুর্ঘটনার পর এলাকাবাসী আড়াইহাজার-গোপালদী সড়ক প্রায় ১০ মিনিট অবরোধ করে এবং কয়েকটি যানবাহন ভাংচুর চালায় বলে জানান তিনি।