২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসান আলীর মৃত্যুদণ্ডে কিশোরগঞ্জে আনন্দ মিছিল

মানবতাবিরোধী অপরাধের দায়ে একাত্তরের রাজাকার কমান্ডার হাসান আলীর মৃত্যুদণ্ডের রায়ের পর কিশোরগঞ্জে আনন্দ মিছিল করেছে মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

কিশোরঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2015, 04:13 PM

Updated : 22 Aug 2022, 12:32 PM

স্বাধীনতাযুদ্ধের সময় কিশোরগঞ্জে হত্যা, গণহত্যা, অপহরণ, লুটপাটের মতো যুদ্ধাপরাধের দায়ে পলাতক হাসান আলীকে মঙ্গলবার মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

স্থানীয় শান্তি কমিটির নেতার ছেলে হাসান আলী একাত্তরে মুক্তিযুদ্ধের সময় ছিলেন কিশোরগঞ্জের তাড়াইল থানার রাজাকার কমান্ডার।

রায় ঘোষণার পর মুক্তিযোদ্ধা সংসদ কিশোরগঞ্জ জেলা ইউনিট কমান্ডের উদ্যোগে শহরে একটি আনন্দ মিছিল বের হয়।

মিছিলে এ রায়কে স্বাগত জানিয়ে অবিলম্বে হাসান আলীকে আটক করে দণ্ড কার্যকরের দাবি জানানো হয়।

মিছিল শেষে মিষ্টি বিতরণ করা হয়। পরে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জেলা ইউনিটের কমান্ডার মো. আসাদউল্লাহ।