২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভান্ডারিয়ার ইউএনও ও এসির বিরুদ্ধে মামলা

পিরোজপুরের ভান্ডারিয়া সরকারি কলেজের শিক্ষক মো. মোনাজাত উদ্দিনকে লাঞ্ছিত করার অভিযোগ তুলে ইউএনও ও সহকারী কমিশনারের (ভূমি) বিরুদ্ধে মানহানির মামলা হয়েছে।

পিরোজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2015, 09:44 PM

Updated : 12 Oct 2022, 03:47 PM

পুরনো খবর:

ম্যাজিস্ট্রেটের শিক্ষক লাঞ্ছনা: সমিতির কর্মবিরতি 
পিরোজপুরে শিক্ষক লাঞ্ছনা তদন্তে আরও এক কমিটি

সোমবার পিরোজপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সত্যব্রত রায়ের আদালতে মামলাটি দায়ের করেন মোনাজাত উদ্দিন নিজে।

মামলার বিবাদীরা হলেন ভান্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরুল ইসলাম হাওলাদার ও সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম।

বিচারক মামলার বিষয়ে আদেশের জন্য দিন রেখেছেন আগামী ১৭ জুন।

গত ৯ এপ্রিল ভান্ডারিয়া সরকারি কলেজ কেন্দ্রে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালে সহকারী কমিশনারের (ভূমি) আশরাফুল ইসলাম ওই কলেজের সহকারী অধ্যাপক মোনাজাত উদ্দিনকে লাঞ্ছিত করেন বলে অভিযোগ উঠেছে।