২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে ‘ফোন কোম্পানি কর্মকর্তার’ ঝুলন্ত লাশ উদ্ধার

ফেনী শহরে একটি আবাসিক হোটেল থেকে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে, যাকে মোবাইল ফোন কোম্পানি রবির কর্মকর্তা বলে দাবি করছে হোটেল কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2015, 09:07 PM

Updated : 22 Aug 2022, 12:31 PM

সোমবার দুপুরে শহীদ শহিদুল্লাহ কায়সার সড়কে গাজী আবাসিক হোটেলে লাশটি পাওয়া যায় বলে জানায় পুলিশ ।

মৃত ওবায়দুল্লা (৩৫) চট্টগ্রামের পটিয়া উপজেলার বাকলি গ্রামের বাসিন্দা ছিলেন। 

হোটেল ব্যবস্থাপক নিজাম উদ্দিন জানান, বৃহস্পতিবার (৪ জুন) বিকালে ওবায়দুল্লা হোটেলের একটি কক্ষ ভাড়া নেন।

শনিবার (৬ জুন) সন্ধ্যায় কক্ষে প্রবেশ করার পর আর বের হননি।

সোমবার সকালে পুলিশকে খবর দেওয়া হয়। দুপুরে পুলিশ হোটেলের কক্ষের দরজা ভেঙে ওবায়দুল্লার ঝুলন্ত লাশ উদ্ধার করে।

নিজাম উদ্দিন বলেন, হোটেলের রেজিস্টার খাতায় ওবায়দুল্লার বাড়ি চট্টগ্রামের পটিয়া উপজেলার বাকলি গ্রামে ও তিনি মোবাইল ফোন কোম্পানি রবির কর্মকর্তা ছিলেন বলে উল্লেখ আছে।

এ বিষয়ে ফেনী মডেল থানার এসআই জিয়াউল হক জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠনো হয়েছে।

এ ঘটনায় হোটেল ম্যানেজার বাদী হয়ে একটি মামলা করেছেন বলে জানান এসআই জিয়াউর।