২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নৌবন্দরে ডাকাতি: ধর্মঘট ৮ জেলায়

চাঁদাবাজি ও ডাকাতি বন্ধের দাবিতে ব্রাহ্মণবাড়িয়াসহ আট জেলার নৌ শ্রমিকদের ধর্মঘট চলছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2015, 06:39 PM

Updated : 22 Aug 2022, 12:32 PM

একদিন আগে রোববার ভোর থেকে আশুগঞ্জ নৌবন্দর থেকে সকল প্রকার নৌযান চলাচল ও পণ্য ওঠানামার বন্ধ হয়ে যায়।

আশুগঞ্জ নৌযান মালিক সমিতির সভাপতি (পূর্বাঞ্চল) নাজমুল হোসেন হামদু জানান, আশুগঞ্জসহ পার্শ্ববর্তী নরসিংদী, নারায়ণগঞ্জ, কিশোরগঞ্জ, নেত্রকোনা, হবিগঞ্জ, সুনামগঞ্জ ও সিলেটে নৌযান শ্রমিকরা ধর্মঘটে যাওয়ায় নৌপরিবহন বন্ধ রয়েছে।

নৌযানের নিরাপত্তা নিশ্চিত না করা এবং চাঁদাবজি বন্ধ না হওয়া পর্যন্ত তারা এই ধর্মঘট চালিয়ে যাবেন বলে জানান হামদু।

গত ৫ জুন সন্ধ্যায় আশুগঞ্জ সারকারখানা ঘাটে একদল ডাকাত শ্রমিকদের মারধর করে এবং জাহাজ থেকে দুইশ লিটার তেল, নয়টি মোবাইল ফোন সেট এবং নগদ ১৫ হাজার টাকা লুট করে নিয়ে যায়।

এর প্রতিবাদে রোববার ভোর থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেয় আশুগঞ্জ নৌ বন্দরের শ্রমিকরা।

এ ব্যাপারে নৌপুলিশের ভৈরব জোনের সিনিয়র সহকারী পুলিশ সুপার মধুসূদন দত্ত জানান, নৌযান শ্রমিকদের অভিযোগের সুষ্ঠু সমাধানে আশুগঞ্জে নৌপুলিশের পূর্বাঞ্চলীয় পুলিশ সুপার আবদুল মান্নানের নেতৃত্বে সোমবার নৌযান শ্রমিক ও মালিকদের সভা হওয়ার কথা রয়েছে।

পুরনো খবর:

ডাকাতির প্রতিবাদে আশুগঞ্জে নৌ-ধর্মঘট