২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কদমতলীতে যুবককে গুলি করে হত্যা

রাজধানীর কদমতলীতে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2015, 10:44 AM

Updated : 25 Apr 2022, 01:27 PM

নিহত মোহাম্মদ ইব্রাহিমকে (২৩) এলাকার ‘চিহ্নিত মাদক বিক্রেতা’ বলছে পুলিশ।

বুকে গুলিবিদ্ধ অবস্থায় রোববার রাত ২টার দিকে স্বজনরা ইব্রাহিমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কদমতলী থানার ওসি আব্দুস সালাম সোমবার সকালে জানান, রাতে কমিশনার রোডে বাসার সামনে সন্ত্রাসীদের গুলিতে আহত হন ইব্রাহিম।

“সে ওই এলাকার চিহ্নিত মাদক বিক্রেতা। আরেক মাদক বিক্রেতা হাবুর সঙ্গে তার বিরোধ রয়েছে।”

মাদক বিক্রি নিয়ে বিরোধের জেরে ইব্রাহিমকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।