২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় হিন্দু বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগে আটক ১

মাগুরার শালিখা উপজেলায় হিন্দুদের বাড়িঘরে অগ্নিসংযোগের অভিযোগে একজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2015, 08:35 PM

Updated : 22 Aug 2022, 12:28 PM

রোববার বিকালে গঙ্গারামপুর গ্রাম থেকে মাফুজুর রহমান বিশ্বাসকে আটক করা হয়।

তবে তার বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ।

মাগুরার সহকারী পুলিশ সুপার (সার্কেল) সুদর্শন কুমার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, “মাফুজুর রহমান বিশ্বাসসহ কয়েকজন যুবক গঙ্গারামপুর গ্রামের হিন্দু পাটনি (মাঝি) সম্প্রদায়ের পাঁচটি পরিবারের সদস্যদের মারধর এবং বাড়িঘরে চার বার অগ্নিসংযোগ করে।

সম্প্রতি গঙ্গারামপুর স্কুল মাঠে আইনশৃঙ্খলা বিষয়ে এক সভায় নির্যাতিত সংখ্যালঘুরা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের এ ঘটনা জানালে হামলাকারীরা ক্ষিপ্ত হয়ে শনিবার আবারও তাদের বাড়িতে অগ্নিসংযোগ করে।”

এ ঘটনার পর পাটনী সম্প্রদায়ের লোকজন পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ জানালে রোববার বিকালে পুলিশ মাহফুজকে আটক করে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।