২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় ভ্যান-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

চুয়াডাঙ্গায় ইঞ্জিনচালিত ভ্যান আলম সাধুর সঙ্গে সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আলম সাধুর চালকসহ আহত হন চার জন।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2015, 09:49 PM

Updated : 22 Aug 2022, 12:25 PM

শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে মেহেরপুর সড়কের কুলপালা গ্রামে এই দুর্ঘটনায় নিহত শফিকুল ইসলাম (৩০) চুয়াডাঙ্গা শহরের নূরনগর গ্রামের মুনসুর আলীর ছেলে।

আহতদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয় বলে পুলিশ জানিয়েছে।

আলমডাঙ্গা থানার ওসি মামুন অর রশিদ জানান, মেহেরপুর থেকে তিন যুবক মোটরসাইকেলে চুয়াডাঙ্গা আসছিলেন।

কুলপালা গ্রামের কাছে বিপরীত দিক থেকে আসা একটি আলম সাধুর সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে যান দুটি উল্টে যায়। এতে মোটরসাইকেল যাত্রী শফিকুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান।

আহতরা হলেন, আলম সাধুর চালক মেহেরপুরের পাটকেলপোতা গ্রামের আমিনুল ইসলামের ছেলে জাহিদুল ইসলাম (৩০), চুয়াডাঙ্গার জাফরপুর গ্রামের শুকুর আলীর ছেলে মসলেম উদ্দিন (২৪), বুদো হোসেনের ছেলে মামুন হোসেন (২০) ও মুকুল উদ্দিনের ছেলে রকি হোসেন (২৪)।

এদের মধ্যে চালকসহ দুজন আলম সাধুর এবং দুজন মোটরসাইকেল আরোহী রয়েছেন বলে জানান ওসি মামুন।