২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে মোটরসাইকেল খাদে, আরোহী নিহত

মুন্সীগঞ্জ সদরে একটি মোটরসাইকেল খাদে পড়ে তার আরোহীর মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2015, 05:16 PM

Updated : 22 Aug 2022, 12:26 PM

শুক্রবার দুপুরে উপজেলার বকুলতলায় এই দুর্ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।

নিহত ফরহাদ হোসেন (২৬) মাদারীপুরের শিবচর উপজেলার মতি মাদবরের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের ডা. এনামূল হক জানান, ফরহাদ একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে ঢাকার মিরপুর থেকে মোটরসাইকেলে মুন্সীগঞ্জে আসেন।

বকুলতলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ফরহাদের লাশ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

সদর থানার ওসি মো. ইউনুচ আলী জানান, “ঘটনাটি শুনেছি। হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।”