২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিরপুরে সন্দেহভাজন মানবপাচারকারী আটক

মানবপাচারে জড়িত থাকার অভিযোগে রাজধানীর মিরপুর থেকে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিজস্বপ্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2015, 04:26 PM

Updated : 25 Apr 2022, 01:27 PM

শুক্রবার দুপুরে মিরপুরের পীরেরবাগের এক বাসা থেকে তানিম ইসলাম চৌধুরী কিরণ (৪০) নামের ওই ব্যক্তিকে আটক করা হয়।

র‌্যাব-৩ এর অপারেশন অফিসার সাইফুল ইসলাম বলেন, “কিরণ মানবপাচারকারী চক্রের সদস্য। তার কাছ থেকে ১৭টি বাংলাদেশি পাসপোর্ট ও ৯ কোটি টাকার চেক জব্দ করা হয়েছে। এছাড়া কিছু ডাক্তারি কাগজপত্র পাওয়া গেছে যা থেকে মনে হয় সে মেডিকেল চেকআপের নামে লোক পাচার করত।”

প্রাথমিক জিজ্ঞাসাবাদে কিরণ মানবপাচারে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে র‌্যাব কর্মকর্তা জানান।