২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ট্রেনের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু

গাজীপুরে ট্রেনের ধাক্কায় নবম শ্রেণির এক ছাত্রীর মৃত্যু হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2015, 07:15 PM

Updated : 22 Aug 2022, 12:25 PM

বৃহস্পতিবার সকালে নগরীর মেঘলাল এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।

নিহত মিষ্টি আক্তার সুমি (১৪) কালিয়াকৈর উপজেলার ফকিরচালার সব্দুল আলীর মেয়ে। সে স্থানীয় সাকসেস ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের ছাত্রী ছিল।

কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়ন পরিষদ সদস্য মো. আহসান উল্লাহ স্বজনদের বরাত দিয়ে জানান, সুমি সকালের নাস্তা খেয়ে পার্শ্ববর্তী মেঘলাল এলাকায় তার বোনের বাড়ি বেড়াতে যাবার জন্য বাসা বের হয়।

১১টার দিকে রেল লাইন পার হওয়ার সময় ট্রেনের সঙ্গে ধাক্কা লাগলে ঘটনস্থলেই তার মৃত্যু হয়। 

সুমি শ্রবণ প্রতিবন্ধী ছিল বলে তার মামা ইউনুস আলী জানিয়েছেন।