২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে ২ ‘মানবপাচারকারী’ গ্রেপ্তার

কক্সবাজারের চকরিয়ায় মানবপাচারে জড়িত অভিযোগে নারীসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2015, 04:34 PM

Updated : 22 Aug 2022, 12:25 PM

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার কোনাখালী ইউনিয়নের মরংঘোনা এলাকায় এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তাররা হলেন, মরংঘোনা এলাকার মোহাম্মদ হোছাইনের স্ত্রী ফটো বেগম (৩০) ও আব্দুর রহিমের ছেলে কামাল হোছাইন (২১)।

চকরিয়া থানার ওসি প্রভাষ চন্দ্র ধর জানান, সাগর পথে মালয়েশিয়ায় নিয়ে যাওয়ার সময় চকরিয়ার মোক্তার আহমদসহ তিন যুবক নিখোঁজের ঘটনায় সাতজনকে আসামি করে গত ১ জুন কক্সবাজার আদালতে একটি মামলা করেন নিখোঁজ মোক্তারের স্ত্রী তছলিমা বেগম।

আদালতের নির্দেশে নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করার পর পুলিশ অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করে বলে তিনি জানান।

মামলার অন্য আসামিরা হলেন, মরংঘোনা এলাকার মৃত ছালেহ আহমদের ছেলে আব্দুর রহিম, তার মালয়েশিয়া প্রবাসী তিন ছেলে মোহাম্মদ হোছাইন, আহমদ হোছাইন, জামাল হোছাইন ও নাতনি সাদেকা জান্নাত।