বংশালে জুতার কারখানায় অগ্নিকাণ্ড
রাজধানীর পুরান ঢাকায় একটি জুতার কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে।
বৃহস্পতিবার দুপুরের বংশালের সিক্কাটুলিতে ওই কারখানার আগুনে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা ভজন সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পৌনে ২টার দিকে জুতার ফ্যাক্টরিটিতে আগুন লাগে।
“দমকাল বাহিনীর নয়টি ইউনিটের ১৫ মিনিটের প্রচেষ্টায় ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।”
তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি।
