২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাগরে আটকে পড়াদের ফিরিয়ে আনার দাবি

সাগরে আটকে পড়া মানুষদের দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছে বাংলাদেশ যুব ইউনিয়ন ও ছাত্র ইউনিয়ন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2015, 11:00 PM

Updated : 22 Aug 2022, 12:24 PM

বুধবার নগরীর আন্দরকিল্লার মোড়ে যুব ইউনিয়ন ও ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম আয়োজিত এক সমাবেশে এ দাবি জানান সংগঠনের নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, প্রবাসীদের পাঠানো রেমিটেন্সে দেশের অর্থনীতি টিকে থাকলেও প্রবাসীসহ মালয়েশিয়াগামী সাগরে ভাসমান মানুষদের সরকার নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে।

সাগরে ভাসমান মানুষদের দ্রুত দেশে ফিরিয়ে এনে মানবপাচারের সঙ্গে জড়িত মূলহোতাদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।

সমাবেশ থেকে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডের গণকবরে পাওয়া মৃতদেহ পরিবারের কাছে উপযুক্ত ক্ষতিপূরণসহ ফিরিয়ে দেওয়ার জন্য যথাযথ ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

সাগর পথে অভিবাসীদের ঢল থামাতে দেশে উপযুক্ত কর্মসংস্থানের ‍উপরও গুরুত্বারোপ করেন বক্তারা।

যুবনেতা রিপায়ন বড়ুয়ার সভাপতিত্বে ও ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি রাশেদুল ইসলাম সামিরের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন ‍যুবনেতা উজ্জ্বল শিকদার, রিপন চৌধুরী, ছাত্রনেতা রবিউল হাসান ও ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম জেলার সভাপতি শিমুল কান্তি বৈস্নব।