২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে কেবল ব্যবসা নিয়ে সংঘর্ষ

গাজীপুরে কেবল ব্যবসা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে সাতজন আহত হয়েছেন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2015, 04:19 PM

Updated : 22 Aug 2022, 12:24 PM

বুধবার সকালে নগরীর বরুদা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।

আহতরা হলেন, আলী হোসেন (৩৫), আমজাদ হোসেন (৩০), আলী আকবর (৩২), আরিফ ২৫), পলাশ (৩০), রাকিব (২৫) ও সাহেদ (২০)।

এদের মধ্যে আলী হোসেন ও সাহেদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বাকিদের শহীদ তাজ উদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

স্থানীয় বাসিন্দা মো. আলম জানান, বরুদা ও আশপাশ এলাকায় দীর্ঘদীন ধরে আলী হোসেন কেবল ব্যবসা করে আসছিলেন।

সম্প্রতি বরুদা উত্তপাড়ার অংশের কেবল ব্যবসা নিয়ে ছাত্রলীগ নেতা মাসুমের সঙ্গে তার দ্বন্দ্ব সৃষ্টি হয়।

এর জেরে সকালে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় তারা ধারালো অস্ত্র নিয়ে প্রতিপক্ষের উপর চালায়।

জয়দেবপুর থানার এএসআই ওয়াসিম জানান, আলী হোসেন ও মাসুমের পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।