২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নবাবগঞ্জে ‘মদ বিক্রেতা’ আটক

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ‘চোলাই মদ’ তৈরি ও বিক্রির অভিযোগে স্থানীয় এক যুবককে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2015, 11:53 AM

Updated : 22 Aug 2022, 12:24 PM

সোমবার রাতে তাসুল্লার বাংলাবাজার এলাকায় অভিযান চালিয়ে ওই যুবককে আটক করা হয় বলে নবাবগঞ্জ থানার ওসি সায়েদুর রহমান জানান।

আটক আলমাসের (২৮) বাড়ি একই এলাকায়।

“রাতে আলমাসকে তার বাড়ি থেকেই চোলাই মদ তৈরির সময় আটক করা হয়েছে। এ সময় চার লিটার চোলাই মদ ও মদ তৈরির উপকরণ উদ্ধার করা হয়”, বলেন ওসি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, আলমাস দীর্ঘদিন ধরে মদ তৈরি ও বিক্রি করে আসছিলেন বলে এলাকাবাসীর অভিযোগ রয়েছে।