বঙ্গবন্ধুর মায়ের মৃত্যুবার্ষিকীতে মিলাদ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মা সায়েরা খাতুনের ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ধানমণ্ডিতে বঙ্গবন্ধু ভবনে রোববার সন্ধ্যায় এই মিলাদ প্রয়াতের নাতনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাও অংশ নেন।
শেখ হাসিনার আত্মীয়দের মধ্যে শেখ হেলাল উদ্দিন ও শেখ ফজলে নূর তাপস, যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীও মিলাদে অংশ নেন।
এছাড়া মন্ত্রিসভার সদস্য, সাংসদ, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য এবং বঙ্গবন্ধু মেমোরিয়য়াল ট্রাস্টের সদস্যরা মিলাদে ছিলেন।
