২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অর্থের অভাবে ভালো শিক্ষক পাচ্ছি না: নাহিদ

অর্থের অভাবে বিশ্বমানের শিক্ষার উপযোগী নিবেদিতপ্রাণদের শিক্ষকতায় আকৃষ্ট করা যাচ্ছে না বলে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2015, 06:46 PM

Updated : 12 Oct 2022, 03:44 PM

রোববার রাজধানীর এলজিইডি মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি এই কথা বলেন।

তিনি বলেন, “আমাদের এখন সবচেয়ে বড় সমস্যা বা চ্যালেঞ্জ হচ্ছে মানসম্মত শিক্ষা নিশ্চিত করা। সেটা রাতারাতি হবে না। সে জন্য আমাদের সবার আগে দরকার মানসম্মত শিক্ষক।

“এই পেশায় আমরা আকৃষ্ট করতে পারি না, কারণ যথেষ্ট অর্থ আমরা দিতে পারি না। সে রকম নিবেদিতপ্রাণ কমিটেড এবং ডেডিকেটেড শিক্ষক আমরা আকৃষ্ট করতে পারছি না। সেখানে আমরা জোর দিচ্ছি। সেখানে আমাদের প্রচেষ্টা নিতে হবে।”

গণসাক্ষরতা অভিযান ও পল্লী কর্মসংস্থান ফাউন্ডেশনের উদ্যোগে ‘রাইট টু অ্যাডুকেশন’ শিরোনামে ওই অনুষ্ঠানে নোবেল বিজয়ী কৈলাস সত্যার্থী, ড. কাজী খলীকুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।