২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

নীলফামারীর জলঢাকা উপজেলায় ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2015, 09:54 PM

Updated : 22 Aug 2022, 12:22 PM

শনিবার সন্ধ্যায় উপজেলার গোলনা বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত লাভলুর রশীদ (২২) উপজেলার চিরাভিজা গোলনা কয়লা গ্রামের আজিজুল ইসলামের ছেলে।

জলঢাকা থানার ওসি মনিরুজ্জামান মনির জানান, ডোমার থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন লাভলু।গোলনা বটতলায় বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাক মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে লাভলু ছিটকে রাস্তায় পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে বলে জানান ওসি।