২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে বাস চাপায় পথচারী নিহত

গাজীপুরে বাস চাপায় এক পথচারীর মৃত্যু হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2015, 09:51 PM

Updated : 25 Apr 2022, 01:23 PM

বৃহস্পতিবার বিকালে কালিয়াকৈর উপজেলার সূত্রাপুরে এই দুর্ঘটনা ঘটে।

নিহত খলিলুর রহমান (৫৫) জামালপুরের বাগবাড়ীর মৃত দেলোয়ার হোসেনের ছেলে।

গোড়াই হাইওয়ে থানার ওসি হুমায়ুন কবীর জানান, বিকালে শিলাবৃষ্টি ফিলিং স্টেশনের সামনের রাস্তা পার হচ্ছিলেন খলিল। 

এ সময় ঢাকাগামী দ্রুতি পরিবহনের যাত্রীবাহী একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

পরে পুলিশ তার লাশ উদ্ধার করে।

ময়নাতদন্ত ছাড়াই তার লাশ পরিবারের কাছে হস্থান্তর করা হয়েছে বলে জানান ওসি।