২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বান্দরবানে গাছ থেকে পড়ে মৃত্যু

বান্দরবানের লামা উপজেলায় জাম গাছ থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বান্দরবান প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2015, 03:56 PM

Updated : 22 Aug 2022, 12:19 PM

বৃহস্পতিবার দুপুরে আজিজনগর ইউনিয়নের চেলুনিয়া গ্রামে এ দুর্ঘটনায় নিহত মো. রফিক স্থানীয় মো. আবদুল গণির ছেলে।

লামা থানার ওসি সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী গ্রামবাসী মো. আবদুল কুদ্দুছ জানান, বেলা ১২টার দিকে জাম পাড়তে গাছে ওঠেন রফিক। কিছুক্ষণ পর গাছ থেকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।