২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৪ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম ট্রেন চালু

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া জংশনের কাছে ট্রেন লাইনচ্যুত হওয়ায় চার ঘণ্টা বন্ধ থাকার পর চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের রেল যোগাযোগ চালু হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2015, 09:22 AM

Updated : 25 Apr 2022, 01:23 PM

বৃহস্পতিবার ভোররাত পৌনে ৪টার দিকে জংশনের আউটার সিগন্যালের কাছে চট্টগ্রাম থেকে ঢাকাগামী ঢাকা মেইল লাইনচ্যুত হয় বলে আখাউড়া রেলওয়ে থানার ওসি ইয়াছিন ফারুক মজুমদার জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “ট্রেনের তিনটি বগি বিকট শব্দে লাইন থেকে বেরিয়ে যায়। এর পরপরই ওই রুট দিয়ে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।”

আখাউড়া লোকোশেড থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে লাইনচ্যুত বগিগুলো সরিয়ে নিলে আবার ট্রেন চলাচল শুরু হয় বলে জানান তিনি।

রেল কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ জানাতে পারেননি। এ ঘটনায় কেউ আহত হননি।