২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে যুবলীগকর্মী খুন

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় স্থানীয় এক যুবলীগকর্মীকে গলা কেটে হত্যা করা হয়েছে।  

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2015, 12:54 PM

Updated : 22 Aug 2022, 12:18 PM

নিহত মো. আকবরের (২৭) বাড়ি চৌমুহনী পৌরসভার করিমপুর গ্রামে। তিনি ওই পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সদস্য বলে উপজেলা যুবলীগের সভাপতি জহির উদ্দিন জানান।

বেগমগঞ্জ থানার ওসি আইনুল হক জানান, বুধবার সকাল ১০টার দিকে করিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে নর্দমার মধ্যে আকবরের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

“মঙ্গলবার রাতের কোনো এক সময় খুনিরা ওই যুবককে হত্যা করে নর্দমায় লাশ ফেলে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”

এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে ওসি আইনুল হক জানান।

আকবরের লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।