নীলফামারীতে ট্রাকচাপায় যুবক নিহত
নীলফামারী সদর উপজেলায় ট্রাকের চাপায় সাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন।
সোমবার সন্ধ্যায় উপজেলার সুখধন গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহত সোহরাব আলী (২৫) উপজেলার টুপামারী ইউনিয়নের কামারপাড়া গ্রামের মৃত ইব্রাহীম আলীর ছেলে।
নীলফামারী থানার ওসি বাবুল আকতার জানান, সন্ধ্যা ৭টার দিকে সোহরাব আলী সাইকেলে করে রামগঞ্জ বাজারে যাচ্ছিলেন। এ সময় তামাক বোঝাই একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর চালকসহ ট্রাকটি আটক এবং একটি মামলা করা হয়েছে বলেও জানান তিনি।
