২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

চট্টগ্রামে কর্ণফুলী নদী থেকে ভাসমান অবস্থায় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2015, 03:18 PM

Updated : 22 Aug 2022, 12:17 PM

কর্ণফুলী থানার ওসি মোহাম্মদ কামরুজ্জামান জানান, শিকলবাহা বিদ্যুৎ কেন্দ্রের অদূরে নদী থেকে রোববার রাতে লাশটি উদ্ধার করা হয়।

আনুমাণিক ৫০ বছর বয়সী অজ্ঞাত ওই ব্যক্তির শরীরে কোনো কাপড় ছিল না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি কামরুজ্জামান বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ভাসমান লাশটি উদ্ধার করা হয়। মৃতদেহের বিভিন্ন অংশে ক্ষত সৃষ্টি দেখা গেছে।

“তিন থেকে চার আগে লোকটি মারা গেছে বলে মনে হচ্ছে।”

ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।