২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপু‌রে দীঘির পাড়ে যুব‌কের লাশ

গাজীপুরের কোনাবা‌ড়িতে দীঘির পাড় থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের গলায় ওড়না পেঁচানো লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

গাজীপুর প্র‌তি‌নি‌ধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2015, 11:49 AM

Updated : 22 Aug 2022, 12:17 PM

সোমবার সকাল সকাল ৮টার দিকে দেউলিয়াবা‌ড়ি এলাকায় স্থানীয় না‌জিম উদ্দি‌নের বা‌ড়ির পা‌শে দীঘির পাড়ে লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেয় বলে ‌কোনাবা‌ড়ি পুলিশ ফাঁড়ির এসআই মোবারক হো‌সেন জানান।

তিনি বলেন, “নিহতের পর‌নে জিন্স ও গোলাপি রংয়ের গেঞ্জি ছিল। আনুমানিক ২৪ বছর বয়সী ওই যুবকের শরীরে আঘাতের কোনো চিহ্ন ছিল না। সম্ভবত অন্য কোথাও তাকে শ্বাসরোধে হত্যার পর লাশ ওই দীঘির পাড়ে ফেলে যায় খুনিরা।”

পুলিশ লাশ উদ্ধার ক‌রে ময়নাতদ‌ন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল ক‌লেজ হাসপাতা‌লের ম‌র্গে পাঠিয়েছে।