২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিডিয়া ক্রিকেট: ‘খ’ গ্রুপে বিডিনিউজ টোয়েন্টিফোর

বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট কমিউনিটির (বিএসজেসি) প্রথম আয়োজন ওয়ালটন-বিএসজেসি মিডিয়া ক্রিকেট টুর্নামেন্টে ‘খ’ গ্রুপে পড়েছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2015, 09:13 PM

Updated : 22 Aug 2022, 12:17 PM

গ্রুপ পর্বে তাদের দুই প্রতিপক্ষ চ্যানেল নাইন ও দ্য ডেইলি ইন্ডিপেন্ডেন্ট।

প্রথমবারের এই আয়োজনে মোট ২৪টি দল খেলবে।

রোববার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, আটটি গ্রুপের শীর্ষ দল কোয়ার্টার-ফাইনালে খেলার সুযোগ পাবে।

টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলকে ৩০ হাজার ও রানার্সআপ দলকে ২০ হাজার টাকা অর্থ পুরস্কার দেওয়া হবে।

মঙ্গলবার থেকে এই টুর্নামেন্ট শুরু হবে।