রংপুরে সাঁতার শিখতে গিয়ে স্কুল ছাত্রের মৃত্যু
রংপুরের পীরগঞ্জ উপজেলায় পুকুরে সাঁতার শিখতে গিয়ে ডুবে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।
রোববার দুপুরে পুত্রিপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।
মৃত হৃদয় মিয়া (১৩) পুত্রিপাড়া গ্রামের আসাদুজ্জামান মিয়ার ছেলে ও টুকুরিয়া উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল।
পীরগঞ্জ থানার ওসি ইসরাইল হোসেন জানান, দুপুরে দুই বন্ধুর সঙ্গে চৈত্রকোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুকুরে সাঁতার শিখতে যায় হৃদয়।
সাঁতার শেখার এক পর্যায়ে সে পানিতে ডুবে যায় ।
পরে বন্ধুদের চিৎকারে এলাকাবাসী এসে পুকুর থেকে হৃদয়ের লাশ উদ্ধার করে।
চৈত্রকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের অনুরোধে হৃদয়ের লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে বলে জানান ওসি।
