২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মধুখালীতে দুই বাসের সংঘর্ষে নিহত ২

ফরিদপুরের মধুখালীতে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন, আহত হন অন্তত ৩৪ জন।

মাগুরা প্রতিনিধি

ফরিদপুর ও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2015, 06:52 PM

Updated : 22 Aug 2022, 12:17 PM

রোববার বিকালে উপজেলার আড়পাড়া ইউনিয়নের ভেল্লাকান্দি এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, একটি বাসের চালক মিজানুর রহমান রবি (৫০) ও  মাগুরা সদর উপজেলার আলমখালী রামনগর গ্রামের মিলন (৩০)।

আহতদের মধ্যে ৩২ জন মাগুরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ফরিদপুর হাইওয়ে পুলিশের এএসপি বেলাল হোসেন জানান, খুলনা থেকে ঢাকাগামী নূপুর পরিবহনের বাসের সঙ্গে চুয়াডাঙ্গাগামী চুয়াডাঙ্গা ডিলাক্স বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ৩৬ বাসযাত্রী গুরুতর আহত হন।

আহতদের মাগুরা সদর হাসপাতাল ও মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে মাগুরা সদর হাসপাতালে দুই জনের মৃত্যু হয়।

মাগুরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মমতাজ মজিদ বলেন, বিকাল সোয়া ৫টার দিকে চুয়াডাঙ্গা ডিলাক্স পরিবহনের চালক মিজানুর রহমান রবি ও মিলন (৩০) মারা যান।