২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নড়াইলে গৃহবধূ নির্যাতন: আরেক আসামি কারাগারে

নড়াইলের লোহাগড়ায় গাছে বেঁধে গৃহবধূ ববিতাকে নির্যাতনের মামলার অন্যতম আসামি আজিজুর রহমান আজুকে জেল হাজতে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নড়াইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2015, 06:30 PM

Updated : 22 Aug 2022, 12:17 PM

রোববার দুপুরে নড়াইলের বিচারিক হাকিম মো. মাজহারুল ইসলাম এ আদেশ দেন।

বাদীর আইনজীবী রমা রানী রায় জানান, দুপুরে আজিজুর আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। আদালত আবেদন নাকচ করে তাকে জেল-হাজতে পাঠানোর নিদের্শ দিয়েছেন।

আজিজুরসহ এ মামলার সব আসামিই এখন জেল হাজতে রয়েছেন বলে জানান অ্যাডভোকেট রমা।

লোহাগড়া উপজেলার শালবরাত গ্রামের ছালাম শেখের ছেলে সেনা সদস্য শফিকুল শেখের (২৬) সঙ্গে মোবাইল ফোনে প্রেম হওয়ার পর ২০১৩ সালের ২১ নভেম্বর গোপানে তাদের বিয়ে হয়।

গত ২৯ এপ্রিল রাতে শফিকুলের বাড়িতে যান ববিতা। পরদিন (৩০ এপ্রিল) সকালে এলাকার মাতবর আজিজুর রহমান আজুসহ স্বামী শফিকুল ও তার মা, বাবা এবং আরও কয়েকজন তাকে গাছের সঙ্গে বেঁধে বেদম মারপিট করে।      

এ ঘটনায় গত ৫ মে ববিতার মা খাদিজা বেগম বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ববিতার স্বামী সেনা সদস্য শফিকুল শেখসহ সাত জনকে আসামি করে লোহাগড়া থানায় একটি মামলা দায়ের করেন।

এ ঘটনায় গত ১০ মে হাইকোর্ট ৪৮ ঘণ্টার মধ্যে সকল আসামিদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছিল।