২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিডি করার পর হামলায় গৃহবধূ জখম

ঢাকার দোহার উপজেলায় জীবনের নিরাপত্তা চেয়ে প্রতিবেশীর বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি করার পর এক গৃহবধূকে হামলায় আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

দোহার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2015, 03:53 PM

Updated : 22 Aug 2022, 12:17 PM

শনিবার দুপুরে রাইপাড়া এলাকায় নিজের বাসায় হামলার শিকার হন স্থানীয় কুশা দাশের স্ত্রী রিনা দাস (৪৫)।

দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ঢাকার মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে।

এলাকাবাসী জানান, কুশা দাশের পরিবারের সঙ্গে প্রতিবেশী টুলু চন্দ্র দাশের জমি নিয়ে বিরোধ চলছে।

এ ব্যাপারে কুশার স্ত্রী রিনা পরিবারের সদস্যদের জীবনের নিরাপত্তা চেয়ে গত ১১ মে দোহার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

একথা জানতে পেরে টুলু চন্দ্র কয়েকজন সন্ত্রাসী নিয়ে রিনার বাড়ি গিয়ে তাকে একা পেয়ে পিটিয়ে জখম করে।

পরে তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

দোহার থানার ওসি মো. মাহমুদুল হক জানান, হামলার ঘটনা তিনি শুনেছেন। তবে, এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।