দিনাজপুরে নকল জুসসহ আটক ১
দিনাজপুর শহরে নকল জুসসহ একজনকে আটক করেছে পুলিশ।
আটক মামুন (২৮) সদর উপজেলার দক্ষিণ শিবপুর আশ্রয় প্রকল্পের বাসিন্দা আব্দুর রশিদের ছেলে।
কোতয়ালী থানার উপরিদর্শক দেবাশীষ দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুর রহমান পরিচালিত ভ্রাম্যমাণ আদালত মামুনের বাড়িতে অভিযান চালায়।
“এ সময় তার বাসা থেকে প্রাণ কোম্পানির নকল ম্যাঙ্গো জুস, লিচু জুস, লিচু জেলি, আচার এবং লেবেলসহ জুস তৈরির সরঞ্জামাদিসহ তাকে আটক করা হয়।”
