২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড

গাজীপুরের কালিয়াকৈরে একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে মেশিনপত্র ও সূতা পুড়ে গেছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2015, 06:24 PM

Updated : 22 Aug 2022, 12:17 PM

শনিবার বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার সফিপুর পশ্চিমপাড়া এলাকায় ‘মাহমুদ ডেনিম’ নামের ওই পোশাক কারখানায় এ অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার অপূর্ব বল জানান, বেলা সাড়ে ৩টার দিকে বৈদ্যুতিক গোলযোগ থেকে কারখানায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে জানান তিনি।