২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় দেয়াল চাপায় বৃদ্ধ নিহত

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় কালবৈশাখী ঝড়ে মসজিদের দেয়াল ধসে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2015, 04:23 PM

Updated : 22 Aug 2022, 12:17 PM

শনিবার সকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত আজিজুল হক (৬৭)  উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের শ্রীপতিপুর গ্রামের বাসিন্দা।

মহিমাগঞ্জ ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান বলেন, “আজিজুল হক শুক্রবার সন্ধ্যায় মাগরিবের নামাজ আদায়ের জন্য শ্রীপতিপুর জামে মসজিদে যান। এ সময় শুরু হওয়া কালবৈশাখী ঝড়ে নির্মাণাধীন ওই মসজিদের দেয়াল ভেঙ্গে পড়লে আজিজুল ও লিটন মিয়া (১৪) আহত হন।

আশঙ্কাজনক অবস্থায় তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে আজিজুল হক মারা যান।”

লিটন মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।