২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে বাস -ভ্যান সংঘর্ষে আহত ১০

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সিমেন্টবাহী একটি কভার্ড ভ্যানের সঙ্গে যাত্রীবাহী একটি বাসের মুখোমুখি সংঘর্ষে ১০ জন আহত হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2015, 12:49 PM

Updated : 22 Aug 2022, 12:17 PM

শনিবার সকাল ৬টার দিকের এই দুর্ঘটনায় আহতদের সবাই বাসযাত্রী বলে গোড়াই মহাসড়ক থানার ওসি মো. হুমায়ুন কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

তিনি বলেন, ঢাকাগামী বাবুল পরিবহনের যাত্রীবাহী একটি বাসের সঙ্গে বিপরীতমুখী কভার্ডভ্যানের সংঘর্ষ হয়। এসময় বাসের ও ভ্যানের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়।

দুর্ঘটনাকবলিত বাস থেকে হুড়োহুড়ি করে নামতে গিয়ে ১০ জন আহত হন বলে জানান ওসি। তবে তাদের কেউ গুরুতর জখম হননি।

পুলিশ গাড়ি দুটি আটক করলেও দুই চালকই পালিয়ে যায়।