যশোরে বাসের ধাক্কায় পুলিশ সদস্য নিহত
যশোরে বাসের ধাক্কায় এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন।
শুক্রবার ভোর ৫টার দিকে যশোর-মাগুরা সড়কের খাজুরা পুলিশ ফাঁড়ির কাছে এ দুর্ঘটনা ঘটে বলে ফাঁড়ির উপ পরিদর্শক মাসুদ হোসেন জানান।
নিহত কৃষ্ণপদ ঘোষ (২০) ওই ফাঁড়িতে কর্মরত ছিলেন। তিনি ঝিনাইদহের মহেশপুর উপজেলার শাহাবাগপুর গ্রামের শিবুপদ ঘোষের ছেলে।
এসআই মাসুদ জানান, যশোর-মাগুরা সড়কে রাতের দায়িত্ব পালন শেষে ফাঁড়িতে ফেরার সময় মোটরসাইকেল আরোহী কৃষ্ণকে সোহাগ পরিবহনের একটি বাস চাপা দেয়।
এ সময় বাসটিও নিয়ন্ত্রণ হারিয়ে পাশে ফসলের ক্ষেতে নেমে যায়।
গুরুতর আহত অবস্থায় যশোর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান কৃষ্ণ।
পুলিশ বাসটি আটক করলেও চালক পালিয়ে গেছে বলে জানান এস আই মাসুদ।
