২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৈশাখের শেষে মৃদু তাপপ্রবাহ

মৌসুমের দ্বিতীয় দফার তাপদাহে ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2015, 10:31 PM

Updated : 25 Apr 2022, 01:21 PM

বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সাতক্ষীরায় ৩৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এসময় ঢাকায় ৩৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়।

মাত্র এক সপ্তাহ আগে মৌসুমের প্রথম দফা বয়ে যায়।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৈশাখের শেষ দিনে রাজশাহী, ঢাকা, মাদারীপুর, বরিশাল ও পটুয়াখালী অঞ্চলসহ খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যায় এবং তা ঢাকা ও রাজশাহী বিভাগের অবশিষ্ট অংশে বিস্তার লাভ করতে পারে।

জ্যেষ্ঠ আবহাওয়াবিদ বজলুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ সময়ে এমন আবহাওয়া স্বাভাবিক। দুদিন পর তাপমাত্রা কমতে পারে।

“শনি-রোববারের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পরই তাপমাত্রা কমবে।”

অধিদপ্তরের ২৪ ঘণ্টা পূর্বাভাসে বলা হয়েছে, যশোর, কুষ্টিয়া, নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলসহ রংপুর, ঢাকা এবং সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এছাড়া দেশের অন্যত্র আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

পুরনো খবর:

মৌসুমের প্রথম তাপদাহ চলছে