২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চবি ক্যাম্পাসে দুই বাসের সংঘর্ষে ২ চালক আহত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দুই বাসের মুখোমুখী সংঘর্ষে দুই চালক আহত হয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2015, 12:14 PM

Updated : 22 Aug 2022, 12:16 PM

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে সমাজবিজ্ঞান অনুষদের কাছে বিশ্ববিদ্যালয় ও বিআরটিসি বাসের মধ্যে এ সংঘর্ষ হয়।

তবে এ ঘটনায় কোনো শিক্ষার্থী আহত হননি বলে বিশ্ববিদ্যালয়ের পরিবহন বিভাগের উপ-পরিচালক রবিউল ইসলাম জানান।   

আহতরা হলেন- বিশ্ববিদ্যালয়ের বাসের চালক মজিবুর রহমান ও বিআরটিসি বাসের চালক আবদুল আলিম (৫০)। 

এদের মধ্যে আলিমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। 

রবিউল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিআরটিসির বাসটি হাটহাজারী থেকে ছাত্র-ছাত্রীদের নিয়ে ক্যাম্পাসে ঢোকে। পথে সমাজবিজ্ঞান অনুষদের কাছে বিশ্ববিদ্যালয়ের বাসটির সঙ্গে মুখোমুখী সংঘর্ষ হয়।

“দুই চালকের গাফিলতিতে এ দুর্ঘটনা ঘটে”, বলেন তিনি।  

হাটহাজারী শিক্ষার্থী ফোরামের ছাত্র-ছাত্রীদের নিয়ে বিশ্ববিদ্যালয় থেকে ভাড়া করা বিআরটিসির বাসটি নিয়মিতই ক্যাম্পাসে আসা-যাওয়া করে বলে পরিবহন বিভাগের এই কর্মকর্তা জানান। 

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক জাহাঙ্গীর আলম জানান, আলিম সামান্য আহত হয়েছেন। তাকে ক্যাজুয়ালটি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।