বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পিতা-পুত্রের মৃত্যু
রাজবাড়ীর কালুখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পিতা-পুত্রের মৃত্যু হয়েছে।
এরা হলেন- শহীদ বিশ্বাস (৫০) ও তার ছেলে মামুন বিশ্বাস (১৭)।
বুধবার সন্ধ্যায় উপজেলার মৃগী ইউনিয়নের পারকুলা গ্রামে এ ঘটনা ঘটে ।
কালুখালী থানার ওসি নুরে আলম ফকীর জানান, সন্ধ্যা ৬টার দিকে নিজের মুরগির খামারে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন শহীদ। তাকে উদ্ধার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন মামুন।
পরিবারের সদস্যরা তাদের পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উভয়কে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে কালুখালী থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে বলে তিনি জানান।
