২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ওষুধের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

চট্টগ্রামের কোতোয়ালি থানার হাজারী গলি এলাকায় অভিযান চালিয়ে এক ওষুধ বিক্রেতাকে কারাদণ্ড ও অন্য জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2015, 09:03 PM

Updated : 22 Aug 2022, 12:15 PM

বুধবার চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুল হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

হাবিবুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হাজারী গলির জেনুইন মেডিকেল হল নামের প্রতিষ্ঠানটির লাইসেন্স নেই। ওষুধ আইন ১৯৪০ এর ১৮ ধারা অনুসারে মালিক স্বপন দেবনাথকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

“এছাড়া অনুমোদনহীন ওষুধ বিক্রি করায় মেসার্স মা ড্রাগ হাউজের মালিক শিমুল বৈদ্যকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।”