২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাটহাজারীতে গণপিটুনিতে এক ব্যক্তি নিহত

চট্টগ্রামের হাটহাজারীতে স্থানীয়রা পিটিয়ে হত্যা করেছে এক ব্যক্তিকে, যার বিরুদ্ধে ডাকাতিসহ বিভিন্ন মামলা রয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2015, 06:33 PM

Updated : 22 Aug 2022, 12:15 PM

নিহত নজরুল ইসলাম (৩৫) ওই এলাকার বাসিন্দা।

বুধবার বিকেলে উপজেলার মীর্জাপুর ইউনিয়নের পশ্চিম মনসুরাবাদ কলোনি এলাকার গলাচিপায় এই ঘটনা ঘটে।

হাটহাজারী থানার ওসি মো. ইসমাইল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তার বিরুদ্ধে ডাকাতি, অস্ত্রসহ বিভিন্ন আইনে চারটি মামলা রয়েছে।

নজরুলের ভয়ে এলাকার লোকজন আতংকিত ছিল বলেও জানান ওসি।

“বিভিন্ন সময়ে সে এলাকায় গিয়ে লোকজনকে হুমকি-ধামকি দেওয়াসহ ফাঁকা গুলি করত। এ নিয়ে স্থানীয়দের ক্ষোভ ছিল। বিকেলে এলাকায় পেয়ে স্থানীয় লোকজন তাকে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলে নিহত হয় নজরুল।”