ফেনীতে অস্ত্রসহ যুবদল নেতা গ্রেপ্তার
ফেনীর সোনাগাজী থেকে অস্ত্রসহ যুবদলের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ইমাম হোসেন (৩৮) ওরফে মিসকিন চরদরবেশ ইউনিয়নের চর সাহাভিকারী গ্রামের মৃত এনায়েত উল্লাহর ছেলে। তিনি চর দরবেশ ইউনিয়ন যুবদলের জ্যেষ্ঠ সহ-সভাপতি।
সোনাগাজী মডেল থানার ওসি নবীর হোসেন জানান, বুধবার ভোরে উপজেলার চর চান্দিয়া ইউনিয়নের উত্তর চর চান্দিয়া গ্রামের এক বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি শটগান ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
পুলিশ কর্মকর্তা নবীর বলেন, “ইমামের বিরুদ্ধে থানায় হত্যা, চুরি-ডাকাতি, চাঁদাবাজি এবং পুলিশের উপর হামলাসহ বিভিন্ন ঘটনায় ১৫টি মামলা রয়েছে।
বুধবার ভোরে উত্তর চর চান্দিয়া গ্রামের ওই বাড়িতে ইমাম অবস্থান করছে খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।”
তার অবস্থান করা ওই কক্ষে তল্লাশি চালিয়ে শটগান ও কার্তুজ পাওয়া যায় বলে জানান তিনি।
