২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরে অটোরিকশার ধাক্কায় শিশু নিহত

জামালপুর সদর উপজেলায় সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় এক শিশু নিহত হয়েছে।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2015, 04:04 PM

Updated : 22 Aug 2022, 12:16 PM

বুধবার সকালে উপজেলার কেন্দুয়া কালিবাড়ি রেল ঘুন্টি মোড়ে জামালপুর-সরিষাবাড়ি সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রমজান আলী (৭) উপজেলার গোপালপুর গ্রামের ফরহাদ হোসেনের ছেলে।

সদর থানার ওসি আব্দুল আউয়াল জানান, রাস্তা পার হওয়ার সময় অটোরিকশাটি রমজানকে ধাক্কা দেয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে জামালপুর সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর অটোরিকশাসহ চালক শাহ আলমকে আটক করা হয়েছে বলে জানান তিনি।