সিরাজগঞ্জে প্রতিবেশীর লাঠির আঘাতে নারীর মৃত্যু
সিরাজগঞ্জের সলঙ্গায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশীর লাঠির আঘাতে এক নারীর মৃত্যু হয়েছে।
আনোয়ারা বগেম (৫২) নামে ওই নারী রায়গঞ্জ উপজলোর ঘুড়কা ইউনিয়নের দেওভোগ গ্রামের আবু তাহের সরকারের স্ত্রী।
সলঙ্গা থানার উপ-পরির্দশক জাহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার সকাল ৮টার দিকে ছেলেমেয়েদের খেলা নিয়ে প্রতিবেশীদের সঙ্গে আনোয়ারার ঝগড়া হয়।
“প্রতিবেশী আবুল বাশারের ছেলে আবুল খায়ের লাঠি দিয়ে আনোয়ারার পাঁজরে আঘাত করলে ঘটনাস্থলেই তিনি মারা যান।”
ঘটনার পরপরই আবুল খায়ের পালিয়ে যান। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও এসআই জাহিদুল জানান।
