২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নবাবগঞ্জে ব্যবসায়ীকে গলাকেটে হত্যা

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় এক আসবাবপত্র ব্যবসায়ীকে নিজ বাড়ির উঠানে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2015, 10:01 PM

Updated : 22 Aug 2022, 12:15 PM

মঙ্গলবার ভোরে বান্দুরা ইউনিয়নের মৌলভীডাঙ্গি গ্রামে এ ঘটনা ঘটে বলে নবাবগঞ্জর থানার ওসি মো. সায়েদুর রহমান জানান।

নিহত ব্যবসায়ীর নাম মফিউর রহমান ওরফে মঙ্গল হাজী (৬০)।

নিহতের ছেলে ওয়াসিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তার বাবা ভোরে মসজিদে ফজরের নামাজ পড়তে বের হন।

ওই সময় বাড়ির উঠানে তার উপর এ হামলা হয়। তার চিৎকারে বাড়ির লোকজন আসার আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়।

ওসি জানান, ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি, রশি ও একটি তোয়ালে উদ্ধার করা হয়েছে।

লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।