পাবনায় শিশু হত্যা, প্রতিবেশী আটক
পাবনার চাটমোহর উপজেলায় দুই বছর বয়সী এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে প্রতিবেশীর বাড়ি থেকে।
এ ঘটনায় প্রতিবেশী সোলেমান আলীর স্ত্রী সাবিনা খাতুনকে আটক করেছে পুলিশ।
চাটমোহর থানার ওসি সুব্রত কুমার জানান, মঙ্গলবার সকালে ছাইকোলা পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত জিম (২) ওই গ্রামের আব্দুল বাছেদের মেয়ে।
লাশ ময়নাতদন্তের জন্য পাবনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
ইউপি চেয়ারম্যান আতাউর রহমান তোতা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে শিশু জীমকে কোলে নিয়ে নিজের ঘরে যান সাবিনা।
দীর্ঘক্ষণ পর শিশুটিকে খোঁজাখুঁজি শুরু হয়। এক পর্যায়ে সোলেমানের ঘরের খাটের নিচে মৃতদেহ দেখতে পেয়ে থানায় খবর দেওয়া হয়।
সোলেমান ও সাবিনা দম্পতির চার বছরের সংসারে কোনো সন্তান নেই বলে সাবিনা সবসময় হতাশা প্রকাশ করেন বন্ধু-স্বজনদের কাছে।
প্রতিহিংসা থেকে তিনি এ ঘটনা ঘটিয়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে, বলেন আতাউর।
